Breaking News
Home / Uncategorized / বাংলদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত -বিরোধীদলীয় নেতা ।

বাংলদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত -বিরোধীদলীয় নেতা ।

প্রেস বিজ্ঞপ্তিঃ
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচেও বিজয় লাভে বাংলাদেশ ক্রিকেট দলের এ অনন্য সাফল্যে সকল খেলোয়াড়,কোচ,কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ।

বুধবার (৪ঠা আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি টাইগাররা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমরা গর্বিত ও আনন্দিত।’ ক্রিকেট খেলায় টাইগাররা যে চমক দেখাচ্ছে তা নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে।
নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশি টাইগাররা ধারাবাহিকভাবে এ ধরনের সাফল্য ভবিষ্যতেও ধরে রাখতে সক্ষম হবে।” ‘ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামীতেও আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গৌরবান্বিত করবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!