Breaking News
Home / Uncategorized / প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তিঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার ১১ই জুলাই বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়-বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা আজ দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

এছাড়াও আজ বিকেলে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ
কাদের এমপির বাসভবনে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছানো হয়।

উল্লেখ্য, ৬ জুলাই বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!