Breaking News
Home / Uncategorized / পূর্বধলায় সবুজ(মাষ্টার) বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হিসেবে জনগণের পাশে থাকতে চান।

পূর্বধলায় সবুজ(মাষ্টার) বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হিসেবে জনগণের পাশে থাকতে চান।

সাগর হোসেন রিপনঃ
নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সাধারণ মানুষের দিন বদলে ও জনগনের সেবার মান উন্নয়নকে ঘিরে দেখা স্বপ্ন বাস্তবায়ন করতে আসন্ন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৃণমুল আওয়ামীলীগ কর্মী ফারুক আহাম্মদ সবুজ মাস্টার।

তিনি ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত এটু আইএর একজন সক্রিয় আইসিটি জেলা এম্বাসেডর। ১১নং গোহালাকান্দা ইউনিয়নের ছাত্র লীগের সাবেক সভাপতি ও হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখার ছাত্র লীগের সাবেক সভাপতি এবং আনন্দ মোহন কলেজর তরুণ হল শাখার সাবেক সভাপতি। তার পিতাঃ মরহুম জাবেদ আলী তালুকদার ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ১১নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান।

আসন্ন ইউপি নির্বাচনে তিনি ১১নং গোহালকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ উঠান বৈঠকসহ নানা ভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন,আমার বাবার মতো আমিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হিসেবে জনগণের পাশে থেকে মানুষের খেদমত করতে চাই।
তার কথা ও চালচলনে সাধারণ মানুষের মাঝে এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ফারুক আহাম্মদ সবুজ লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সক্রীয় ছিলেন। প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে জড়িত থাকার মধ্য দিয়ে দীর্ঘদিন অতিবাহিত করছেন ।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত মানুষের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকা পরিচ্ছন্ন আওয়ামীলীগ কর্মী নবীণ এই প্রার্থীকে নিয়ে ইউনিয়নের তরুণ, শিক্ষিত, সচেতন ও আপামর ভোটাদের মাঝে কৌতুহল তৈরি হয়েছে। তাঁকে নৌকা প্রতীক দেওয়া হলে এলাকার গণমানুষের কল্যাণে সচেষ্ট ভুমিকা রাখবে, আর রাজনীতিতে নতুন ধারার, অপসংস্কৃতির পরিবর্তন ঘটবে বলে ধারণা করছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!