Breaking News
Home / Uncategorized / রূপগন্জের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে বিরোধীদলীয় নেতার শোক।

রূপগন্জের অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে বিরোধীদলীয় নেতার শোক।

প্রেস বিজ্ঞপ্তিঃ
নারায়নগন্জের রূপগন্জে খাদ্যপণ্য কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শুক্রবার ৯ই জুলাই বাংলাদেশ জাতীয় সংসদের
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,মৃত্যু ও হতাহতের ঘটনা বেড়েই চলছে।এ নির্মম মৃত্যু সহজে মেনে নেয়ার নয়।তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন,তদন্তে দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শস্তিমূলক ব্যবস্হা নিতে হবে।

বিরোধীদলীয় নেতা অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

বিরোধীদলীয় নেতা অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!