Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে ডিবি’র ওসি শাহ কামালে নেতৃত্বে পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেফতার।

ময়মনসিংহে ডিবি’র ওসি শাহ কামালে নেতৃত্বে পুলিশের অভিযানে ৪ জুয়ারি গ্রেফতার।

ময়মনসিংহ প্রতিনিধিঃ
জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে মাদক,জুয়া,ছিনতাই, চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধ নির্মুলে দিনরাত শ্রম দিচ্ছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশ। তারই অংশ হিসাবে গোয়েন্দা পুলিশের অফিসার-ইনর্চাজ শাহ কামাল আকন্দ নির্দেশে ডিবি পুলিশের এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় ২রা জুলাই রাত ০১.১৫ ঘটিকার সময় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী থানাধীন পনঘাগড়া সাকিনের চুরখাই বাজারস্থ জনৈক কবির হোসেন (৩০) এর এস কে জুয়েলার্স এর দ্বিতীয় তলায় পশ্চিম পার্শ্বের একটি কক্ষের ভিতর হইতে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় শিকারীকান্দা মীরবাড়ীর তাইজুদ্দীনের পুত্র জুয়ারি মোঃ কাজল হাসান (৩৫)
স্থানীয় আতাউর রহমানের পুত্র মোঃ আসাদুল হক (৪২), জলিল মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া (২৫), মৃত আঃ হামিদের পুত্র মোঃ লিটন মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান-গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি বলেন-জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, অভিযান সফল করে মাদক,জুয়া ও অপরাধ মুক্ত সমাজ গঠনে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ওসি শাহ কামাল আকন্দ।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!