আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহৎ বাজার বিদ্যাগঞ্জ বাজারের অবহেলিত রাস্তা-ঘাট,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম ও ৬নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলামে ঐক্যান্তিক প্রচেষ্টায় এসব উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হওয়ায় হাসি ফুটেছে ওয়ার্ড সর্বস্তরের জনতার। বিদ্যাগঞ্জ বাজারের বিভিন্ন অলি গলির রাস্তা গুলোর উন্নয়নের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের উপযোগী করতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়নের উন্নয়নের রুপকার জনবান্ধব জনপ্রতিনিধি হাসানুল ইসলাম ও মেম্বার তাজুল ইসলামের নেতৃত্বে সংস্কার কাজ এগিয়ে চলায় তাদের কে ধন্যবাদ জ্ঞাপনও করছেন বাজারের ব্যবসায়ীরা। এরই মাঝে ২রা জুলাই শুক্রবার সকালে বিদ্যাগঞ্জ বাজারের ফকির বস্ত্রালয় হতে লতিফ ডাঃ সাহেবের ফার্মেসী পর্যন্ত রাস্তা আর সি সি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ আনছার আলী, ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল সরকার,প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম,মাননীয় সাংস্কৃতিক প্রতি মন্ত্রীর প্রটোকল অফিসার কামরুজ্জামান, মিন্টু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
লোকাল গভমেন্ট সাপোর্ট প্রোগ্রাম প্রকল্পের আওতায় ওয়ার্ডের সকল রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি ইউনিয়নের প্রাণকেন্দ্র বিদ্যাগঞ্জ বাজারের রাস্তাগুলোকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে এর কাজ শুরু করেছেন চেয়ারম্যান হাসান ও মেম্বার তাজুল ইসলাম । স্থানীয়রা জানান- কুষ্টিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাস্তা ঘাট গুলো দীর্ঘদিন ধরেই ব্যাপক ক্ষতিগ্রস্ত ও অবহেলিত ছিলো, তবে বর্তমান পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম মেম্বারের মেধাবী প্রচেষ্টায় উন্নয়নের ছোয়া পাচ্ছে ওয়ার্ডের জনগণ । গত নির্বাচনে তার নির্বাচনী প্রতিশ্রুতি রাজনীতি যার-যার ওয়ার্ডের উন্নয়ন সবার এই শ্লোগান বাস্তবায়নে কাজ করতে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেম্বার তাজুল ইসলাম। তার মেধাবী পরিশ্রমে রাস্তার সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে। মেম্বার তাজুল ইসলাম বলেন-বিগত ৫ বৎসরে ৬নং ওয়ার্ডে এমন কোন রাস্তা নাই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি,সব রাস্তা সংস্কার, ইটের সোলিং করা হয়েছে।
বাজারের সেড ঘর শীঘ্রই সংস্কার করাসহ
বাজারের বাকি কাজ গুলোও এবং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার উন্নয়ন কর্মকান্ড পর্যায় ক্রমে সম্পাদন করা হবে বলে জানিয়ে আগামী দিনেও ওয়ার্ডের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে আবারও সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ইউনিয়নের প্যানেল মেম্বার তাজুল ইসলাম।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে