Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে স্বাস্থ্য বিধি মানাতে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল ।।

ময়মনসিংহে স্বাস্থ্য বিধি মানাতে কঠোর অবস্থানে ইউএনও সাইফুল ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
চলমান করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কঠোর অবস্থানে ময়মনসিংহের সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নিয়মিত অভিযান পরিচালনা করছেন তিনি। তাই অংশ হিসেবে ২রা জুলাই তিনি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টে ২২টি মামলায় ১৫৭০০ টাকা জরিমানা করেন। চলাচলে বিধিনিষেধ না মানায়, মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্য বিধি না মেনে চলায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও সাইফুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকারের উপপরিচালক গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তা গণ এই সময় বিভিন্ন স্পটে অভিযানের তদারকি করে ইউএনও সাইফুল ইসলামের দায়িত্ব প্রাপ্ত এরিয়াতেও তদারকিতে গিয়ে তার সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। করোনা প্রতিরোধে সবাই সহযোগিতা করতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ ঘরে থেকে নিরাপদ থাকতে সদর উপজেলা বাসীকে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশনায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় একাধিক টিম মোবাইল কোর্ট পরিচালনা করেন ৫২টি অভিযান টিম।এসময় সেনাবাহিনীর সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে চলমান স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন জায়গায় চলাফেরা করায় আর্থিক দন্ডে দন্ডিত করেন ইউ এন সাইফুুল ইসলাম।
এসময় তিনি মাস্ক না পড়ায় ও স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ২২ মামলা রজু করেন এবং ১৫৭০০ টাকা আর্থিক জরিমানায় দন্ডিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম উপজেলার সর্বস্তরের জনগণ কে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও করোনাভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!