Breaking News
Home / Uncategorized / ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে লকডাউনে কঠোর ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন।।

ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে লকডাউনে কঠোর ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিত করণে মাঠে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। দোকানপাট বন্ধ রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও নগরীর বিভিন্ন এলাকা সম্পূর্ণরূপে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। যৌক্তিক কারণ ছাড়া চলাফেরা ও মাক্স পরিধান না করার অপরাধে ১০ মামলায় ৪হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

১লা জুলাই বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত উপজেলা সদরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড থেকে ২৫ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে ১০টি মামলায় সাড়ে ৪হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন-লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো কার্যকর করতে ব্যবস্থা নিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসন।

এসময়- সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!