Breaking News
Home / Uncategorized / মুক্তাগাছায় মাস্ক ও নিধি নিষেধ না মানায় ৮ মামলায় জরিমানা।।

মুক্তাগাছায় মাস্ক ও নিধি নিষেধ না মানায় ৮ মামলায় জরিমানা।।

মো: আরিফ রববানী, ময়মনসিংহ।
সারাদেশ করোনা’র লাগাম টেনে ধরতে সরকারের নির্দেশনায় ১ জুলাই থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীটিম। তারই ধারাবাহিকতায় করোনা’র সংক্রমণ হ্রাসের জন্য বৃহস্পতিবার উপজেলায় লকডাউনের কার্যক্রম পরিচালনায় মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানা ও জেলা প্রশাসনের নিযুক্ত
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদের
নেতৃত্বাধীন মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সরকারের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন কৌশলে মানুষ চলাচলে রাস্তায় বের হয়।ফলে করোনা’র ভাইরাসের সংক্রমণের ঝুকি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তাই সরকারী নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্দেশনায় অপ্রয়োজনীয়ভাবে ঘোড়াফেরা, নির্দেশনা অমান্য কারীদের ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে জরিমানা আদায় করছে মুক্তাগাছা উপজেলা প্রশাসন। ১লা জুলাই মুক্তাগাছা উপজেলার
চেচুয়া, দুল্লা, বড়গ্রাম, পদুরবাড়ি, মানকোন, কালিবাজার, গাবতলী বাজার,পৌরসভা এলাকা, নতুন বাজার, ত্রিমোহনী এলাকা, আটানি বাজার, দরিচারআটানি বাজার এলাকাসহ বিভিন্ন বাজারে,দোকানপাট ও মাস্কবিহীন ব্যাক্তিদের সরকারি নির্দেশনা অমান্য করায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৮মামলায় জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর,উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জেলা প্রশাসনের নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ। লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ দুলাল আকন্দসহ সঙ্গীয় ফোর্স ও সেনাবাহীর সদস্যরা সহযোগিতা করেন। এসিল্যান্ড মাসুদ রানা জানান- করোনার সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক এই অভিযান চলমান থাকবে। সকলকে মাস্ক পরিধান করাসহ যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান এসিল্যান্ড মাসুদ রানা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!