Breaking News
Home / Uncategorized / ত্রিশালে লকডাউনে ১৮মামলায় ২০,০০০ টাকা জরিমানা।।

ত্রিশালে লকডাউনে ১৮মামলায় ২০,০০০ টাকা জরিমানা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত করণে বৃহস্পতিবার (০১ জুলাই ) সকাল থেকে কঠোর অবস্থানে ছিলো প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এবং মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে
সকাল ৬ ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক ব্যবহার নো করায় ও স্বাস্থ্য বিধি না মানায় ১৮ মামলায় ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার ভূমি তটিকুল ইসলাম জানান-মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া, অননুমোদিত দোকান খোলা রাখা, অননুমোদিত যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা , চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ায় বিভিন্ন আইনে এসব মামলা ও জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ, বাংলাদেশ আনসার সহায়তা প্রদান করেন।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, এসিল্যান্ড তরিকুল ইসলাম জানান-জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলতে তিনি সকলকে আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!