আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। মাস্ক পড়ার অভ্যাস করুণ, করোনামুক্ত সমাজ গড়ুন এই শ্লোগান বাস্তবায়নে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, মোবাইল কোর্ট ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন সদর উপজেলা প্রশাসন।
সেই ধারাবাহিকতায় ১৫ জুন মঙ্গলবার সকালে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে তিনি মাস্কবিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন। এসময় ভ্রাম্যমান পথচারীদের উদ্দেশ্যে বলেন-দেশের সীমান্তবর্তী এলাকাতে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের ময়মনসিংহে ভারত ও বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টিন হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন-
করোনা বর্তমান সময়ে একটি মারাত্মক মহামারী, এই মহামারীর কারণে দেশের উন্নয়নের প্রধান বাধা দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি। এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।একই দিনে তিনি আনসার ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষনার্থীদের সরকারি কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করণ কর্মসূচিতে যোগদান করে বক্তব্য রাখেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে