স্টাফ রিপোর্টের
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান আর নেই। ১৫ই জুন মঙ্গলবার ভোর আনুমানিক পৌনে ৪ ঘটিকায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতি ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু।
শোক বিবৃতিতে তিনি বলেন- সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আলহাজ্ব এম এ হান্নান সাহেব ছিলেন- জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক। রাজনীতির পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোই ছিলো তার নীতি।যাকে মানুষ বিপদে আপদে অভিভাবকের মত সবসময় পাশে পেয়েছেন। রাজনীতিতেও তিনি ছিলেন-জাতীয় পার্টির দুঃসময়ে রাজপথে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী এক সাহসী রাজপথ যোদ্ধা। তার মৃত্যুতে দেশবাসী পল্লীবন্ধুর আদর্শের বিশ্বাসী একজন প্রকৃত সমাজসেবক ও রাজনীতিবিধ ও একজন মানবিক মানুষকে হারিয়েছে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে