স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চর ঘোড়ামারা গ্রামের সুদের টাকা আদায়ের জন্য মৃত মিঞা হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা ব্যপক ভাংচুর করাসহ নগদ টাকা ও ২ টি গরু এবং একটি ছাগল লুট করে নিয়ে গেছে দাদন ব্যবসায়ীরা।
গত শনিবার ১২ জুন উক্ত ঘটনা ঘটেছে বলে স্থানীয় ভাবে জানা গেছে। এই ঘটনায় গৌরীপুর থানা পুলিশকে অবহিত করলে এস আই কামরুল ইসলাম স্থানীয় মেম্বার আব্দুল মালেককে সাথে নিয়ে গরু ও ছাগল উদ্ধার করে দেন। কিন্তু রহস্য জনক কারনে পুলিশ কোন মামলা গ্রহন না করায় ভোক্তভোগী ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ নং আমলী আদালতে মামলা করেছেন।
মামলার বিবরনে জানা গেছে, উপজেলার চর ঘোড়ামারা আছিয়া খাতুনের পুত্র গোলাম হোসেন প্রয়োজনের তাগিদে একই এলাকার আব্দুল আজিজ ও ইউসুফ আলী মিন্টুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সুদসহ টাকা পরিশোধ করার পরও সুদারোরা আরো টাকার দাবী করলে দরিদ্র আছিয়া দাবীকৃত অতিরিক্ত টাকা না দেওয়ায় প্রভাবশালী সুদের ব্যবসায়ীরা গত ১২ জুন দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে
আছিয়া খাতুনের বাড়িঘরে হামলা- লুটপাট ভাংচুরের তান্ডব চালিয়ে আছিয়ার ব্যাপক ক্ষতি করে।
৮/৯ মিলে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি মানুষদের অকথ্য ভাষায় গালাগাল করে ঘরের আসবাপ পত্র ভাংচু করে। মামলায় অভিযুক্ত আসামী আজিজ, ইউসুফ আলী মিন্টু মিয়া, আঃ মান্নান, রাকিব মিলে বাড়ির ২ টি গরু ও একটি ছাগল লুট করে নিয়ে যায়। এছাড়াও উক্ত ব্যক্তিরা দেড় লাখ নগত টাকা, ৫ ভড়ি সোনার অলংকার, পায়ের নুপুর নিয়ে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর বাদী গৌরীপুর থানায় অভিযোগ দাখিল করলে তানার এস আই কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা পান। পুলিশ স্থানীয় মেম্বার আব্দুল মালেককে সাথে নিয়ে চোরদের হেফাজত থেকে গরু ও ছাগল উদ্ধার করে অভিযোগকারীর কাছে পৌছে দেন। কিন্তু গৌরীপুর থানা পুলিশ মামলা নিতে অনিহা প্রকাশ করলে আছিয়া খাতুন মামলাটি আদালতে করেন। মামলাটি উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তাকে প্রেতিবেদন দেয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
সুদের টাকার জন্য একজন অসহায় মানুষের বাড়ীতে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্ত মোলক শাস্তির দাবী উঠেছে উপজেলার সর্বমহলের মাঝে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে