Breaking News
Home / জাতীয় / মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। ময়মনসিংহে ডিসি এনামুল হক।।

মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। ময়মনসিংহে ডিসি এনামুল হক।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক বলেন- সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি সোমবার (৩১ মে) সকাল ১০টায় সার্কিট হাউস মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়িত সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল হক এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন-লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতেই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তিনি ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে অভিভাবকদের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাফিজ,চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

জেলা প্রশাসক আরো বলেন-আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে সেজন্য শিক্ষা গ্রহণের পাশাপাশি তাদেরকে খেলাধুলার প্রতিও আগ্রহী করে তুলতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!