Breaking News
Home / Uncategorized / নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিকের বিরোদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নবাসীর পক্ষে আওয়ামীলীগের একটি অংশ। শনিবার (২৯ মে) উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল মিয়া, আওয়ামীলীগ নেতা সালাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোতালিব, সম্পাদক রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, ৩নং ওয়ার্ড সভাপতি বারেক, সম্পাদক রুকন মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন, ৭নং ওয়ার্ড সভপতি চান মিয়া, সম্পাদক হেলাল মিয়া, ৮নং ওয়ার্ড সভাপতি মজনু মিয়া, আওয়ামীলীগ নেতা হেলিম, ৯নং ওয়ার্ড সভাপতি হরমুজ আলী, সম্পাদক হাবিব মিয়াসহ এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়া জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার লাগামহীন দুর্নীতি আর অত্যাচারে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের মানুষ আজ দিশেহারা। চেয়ারম্যান নির্বাচিত হয়ে দূর্নীতি করে সে সম্পদের পাহাড় গড়েছে। কেউ প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার লোকজন মামলা হামলা দিয়ে অহেতুক হয়রানি করে।

তারা আরও বলেন, সিদ্দিক চেয়ারম্যান পথচারীদের রাস্তা দখল ও সাধারণ মানুষ অভিযোগ করলে তাদের বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। আগামী বুধবার এর মধ্যে যদি এই মিথ্যা মামলা তুলে না নেয় তবে আমরা কঠোর আন্দোলন করব। আমরা আজকের মানববন্ধন থেকে দক্ষিণ বিশিউড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লী ও বাজারের পথচারীদের যাতায়াতের সুবিধার্থে দখল হয়ে যাওয়া ৫০ বছরের পূরানো রাস্তাটি চেয়ারম্যান সিদ্দিকের কাছ থেকে উদ্ধারের জন্য ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এব্যাপারে চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, রাজনৈতিক প্রতিহিংসায় আমার উপর এসব ষড়যন্ত্র করছে। আমার উপর আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্যেশ্যপ্রণোদিত। আমার উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করতে আমার উপর ষড়যন্ত্র।

 

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!