আরিফ রববানী ময়মনসিংহ।।
দেশের অন্যান্য জেলার মতো ময়মনসিংহেও শনিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রমে অংশগ্রহণকারী সব পুরুষ-নারীকে শান্তিরক্ষার লক্ষ্যে সর্বোৎকৃষ্ট পেশাদারি মনোভাব বজায়, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আত্মত্যাগকাগের ঘটনায় গভীর কৃতজ্ঞতা ও যথোচিত সম্মানপূর্বক স্মরণ করা হয়।
২০০৩ সাল থেকে এ দিনটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি অংশ হিসাবে ময়মনসিংহেও বিভিন্ন কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ।
প্রতিবারের মতো এবারও ময়মনসিংহ পুলিশ লাইন্সে সকল পুলিশ ইউনিট, সামরিক, বেসামরিক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আয়োজিত”আন্তজাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ উপলক্ষে একটি বিশাল র্যালী অনুষ্ঠিত। র্যালীটি উদ্ধোধন করেন,.রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন উর রশিদ। এসময়,রেঞ্জ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন। রেঞ্জ ডিআইজি কার্যালয় চত্বর থেকে র্যালীটি উদ্ধোধন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউনহল এসে সমাপ্ত হয়। পরে,সকাল ১১’টায় টাইনহল এডঃ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন-আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের অনেক সুনাম রয়েছে বিশ্বজুড়ে। বিশ্ব মানবতায় সুরক্ষিত রাখতে পৃথিবীর অবহেলিত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অপরিসীম অবদান।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট এই অবদান কে স্মরণ করে রাখতে এই দিনটি কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। সেই ধারাবাহিকতায় ২৯শে মে (শনিবার) ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশের আয়োজনে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২১ পালিত হচ্ছে। বিপিএম,ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মােঃ হারুন অর রশিদ বিপিএম এর সভাপতিত্বে এবং ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য (মৌ)এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শরীফ আহমেদ (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ময়ময়সিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মােঃ কামরুল হাসান, এনডিসি, ময়মনসিংহের কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড ও ফেটশন কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ নাজিমল হক, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, রেঞ্জ পুলিশ সুপার হারুন-অর- রশিদ,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী,জামালপুর জেলা পুলিশ সুপার নাসিরউদ্দিন, ময়মনসিংহ পুলিশ সুপার পিবিআই গৌতম কুমার বিশ্বাস, কোতুয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, রেঞ্জ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ড.মােঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, আলোচনায় বক্তাগণ বলেন,বাংলাদেশ পুলিশের বিভিন্ন সময় শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছে যা অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা মিশনে নিজেদের নাম অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর তাগিদ দেওয়া হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে