Breaking News
Home / জাতীয় / গরীবদের মাঝে খাবার বিতরন, দোয়া মাহফিল ও কেক কেটে পালিত হলো ডাঃ এম আজিজ এর জন্মদিন।।

গরীবদের মাঝে খাবার বিতরন, দোয়া মাহফিল ও কেক কেটে পালিত হলো ডাঃ এম আজিজ এর জন্মদিন।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর জন্মদিন ব্যাপকভাবে উদযাপিত হয়েছে। জন্মদিন উদযাপন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।

ময়মনসিংহের নেতাকর্মীরা প্রিয় এই নেতার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। সন্ধ্যায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এর উদ্যোগে বিশেষ আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনবান্ধব রাজনীতিবিদ ডাঃ এম এ আজিজ এর জন্মদিন উপলক্ষ্যে গরীব-অসহায়সহ সকলের মাঝে খাবারও বিতরণ করা হয়।অধ্যাপক ডা. এম এ আজিজ ১৯৬০ সালের ৩১ মে ময়মনসিংহ জেলার সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা গ্রামে এক আওয়ামী পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা হাসান আলী ছিলেন একজন আওয়ামীলীগের কর্মী।অধ্যাপক ডা. এম এ আজিজ মৃত্যুঞ্জয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে ঢাকা বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বিখ্যাত আনন্দমোহন কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৭৮ সালে একই বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। আর সেখান থেকেই সক্রিয়ভাবে আওয়ামীলীগের ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হন। ১৯৮২ সালে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই ছাত্র রাজনীতিতে তার পথ চলতে থাকে বিদ্যুৎ গতিতে। তাকে আর ফিরে তাকাতে হয় নি পিছনে। ১৯৮৩ সালে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং পরের বছর ১৯৮৪ সালে অধ্যাপক ডা. এমএ আজিজ ভারমুক্ত হয়ে সভাপতির দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুর হাতে গড়া এ ছাত্র সংগঠনের। একই বছর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮৫ সালে এমবিবিএস পাস করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ময়মনসিংহ শাখার সেন্ট্রাল কাউন্সিলর নির্বাচিত হন।

১৯৮৯ সালে এ সংগঠনের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবনে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ করার ফলে তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতীম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য পদে মনোনিত হন। ১৯৯৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন আইপিজিএম এন্ড আর এর হোস্টেল ওয়েল ফেয়ার কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও তিনি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বিএমএ এর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। এর দুই বছর পর ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক পরিষদের সভাপতি নির্বাচিত হন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!