Breaking News
Home / জাতীয় / কাঁঠালের হরমুজ তরফদারের মৃত্যুতে চেয়ারম্যান কামালের শোক।।

কাঁঠালের হরমুজ তরফদারের মৃত্যুতে চেয়ারম্যান কামালের শোক।।

স্টাফ রিপোর্টেরঃ

কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রবীন আওয়ামী লীগ নেতা জনাব হরমুজ আলী তরফদার আর নেই।২৭শে মে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮.৩০ মিনিটে সিবিএমসি হাসপাতালে মৃত্যুবরন করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিবিএমসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।

শোক বিবৃতিতে তিনি বলেন- হরমুজ তরফদার সাহেব ছিলেন- বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক ও সমাজসেবক। রাজনীতির পাশাপাশি কাঁঠাল ইউনিয়নের গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোই ছিলো তার নীতি।যাকে কাঁঠাল ইউনিয়নের মানুষ বিপদে আপদে অভিভাবকের মত সবসময় পাশে পেয়েছেন। রাজনীতিতেও তিনি ছিলেন-আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী এক সাহসী রাজপথ যোদ্ধা। তার মৃত্যুতে কাঁঠালবাসী মুজিব আদর্শের বিশ্বাসী একজন প্রকৃত সমাজসেবক ও রাজনীতিবিধ ও একজন মানবিক মানুষকে হারিয়েছে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!