Breaking News
Home / বাংলাদেশ / ত্রিশালের প্রবীণ আ’লীগ নেতা হরমুজ তরফদারের মৃত্যুতে মেয়র আনিছের শোক।

ত্রিশালের প্রবীণ আ’লীগ নেতা হরমুজ তরফদারের মৃত্যুতে মেয়র আনিছের শোক।

প্রেস বিজ্ঞপ্তিঃ
কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রবীন আওয়ামী লীগ নেতা হরমুজ আলী তরফদার হৃদরোগে আক্রান্ত হয়ে সিবিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরন করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ত্রিশাল পৌরসভার জনপ্রিয় মেয়র, উপজেলা আওয়ামী লীগের জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিস।

শোকবার্তায় তিনি বলেন- হরমুজ তরফদার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক মেধাবী রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক, আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামাত জোটের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দানকারী এক সাহসী রাজপথ যোদ্ধা। তার মৃত্যুতে আমরা মুজিব আদর্শের বিশ্বাসী একজন বিশ্বস্থ অভিভাবক ও প্রিয় মানুষকে হারালাম,আওয়ামী লীগ হারাল বঙ্গবন্ধুর একজন একনিষ্ট সৈনিককে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!