Breaking News
Home / বাংলাদেশ / রাজশাহী বিভাগ / চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্বাভাবিক দুই মাথার মৃত শিশুর জন্ম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্বাভাবিক দুই মাথার মৃত শিশুর জন্ম

বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক অস্বাভাবিক দুই মাথার শিশুর জন্ম হয়েছে সাদিয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। মঙ্গলবার রাতে অস্ত্রপাচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম দেন শিবগঞ্জ উপজেলার উজিরপুর জলবাজার এলাকার মোঃ সাদ্দাম আলীর স্ত্রী মোসাঃ শাহনাজ বেগম (৩০)। মোঃ সাদ্দাম আলী জানান, প্রসবের ব্যাথা নিয়ে প্রথমে আমার স্ত্রীকে নিয়ে জমজম ক্লিনিকে ভর্তি করা হয়। স্বাভাবিক অবস্থায় সস্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন জমজম ক্লিনিক। কিন্তু দুই মাথার শিশু সন্তান! একটি মাথা ভূমিষ্ট হলেও আর একটি মাথা আটকে যায় মায়ের পেটেই।

ওখানে চিকিৎসকরা ব্যর্থ হলে এক মাথা পেটে ও এক মাথা বাহিরে নিয়েই মঙ্গলবার রাত ১১ টায় শিবগঞ্জের স্বনামধন্য সাদিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয় ওই প্রসূতিকে। সন্তান প্রসবের যন্ত্রনায় মা যখন কাতর তাৎক্ষনিক ওটিতে নিয়ে অপারেশন করে দুই মাথা বিশিষ্ট শিশু সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। কিন্তু দুর্ভাগ্য যে, শিশু সন্তানটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।

সাদিয়া ক্লিনিকের ডাঃ মোহাঃ শফিউল ইসলাম জানান, প্রথমে রোগীকে স্বাভাবিক অবস্থায় সস্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন জমজম ক্লিনিক। কিন্তু দুই মাথার শিশু সন্তান! একটি মাথা ভূমিষ্ট হলেও আর একটি মাথা আটকে যায় মায়ের পেটেই। ওখানে চিকিৎসকরা ব্যর্থ হলে এক মাথা পেটে ও এক মাথা বাহিরে নিয়েই মঙ্গলবার রাত ১১ টায় শিবগঞ্জের স্বনামধন্য সাদিয়া ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে আসে। সন্তান প্রসবের যন্ত্রনায় মা যখন কাতর তাৎক্ষনিক ওটিতে নিয়ে অপারেশন করে দুই মাথা বিশিষ্ট্য শিশু সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। কিন্তু দুর্ভাগ্য যে, শিশু সন্তানটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। তবে সন্তানের মা এখন সুস্থ্য আছে।

About Mizanur Rahman

Check Also

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা দক্ষিন নামোটোলা গ্রামের আঃ আলিম (৩৫) নামে এক যুবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!