স্টাফ রিপোর্টের
করোনা মোকাবেলায় কর্মহীন পরিবারের শিশুদের পুষ্টির যোগান দিতে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫টি পরিবার সদস্যদের মধ্যে প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের এমসহায়তায় ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের ১৫টি দরিদ্র পরিবারের মাঝে করোনার যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতি পরিবারের শিশু খাদ্য হিসেবে ১কেজি চিনি, ৪শ গ্রাম প্যাকেট গুড়া দুধ, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম সুজি ও ১প্যাকেট পুষ্টি বিস্কুট বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু।
এসময় চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন-করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, পাশাপাশি ছোট্র শিশুরাও যেন খাদ্য সংকটে না ভোগে,তাদের পুষ্টির যোগান দিতেও শিশু খাদ্য বিতরণের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এর অংশ হিসেবে খাগডহর ইউনিয়নের ১৫ পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,পর্যায়ক্রমে আরো শিশু খাদ্য পৌছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেক মানুষকে খাদ্য উপহার দিচ্ছেন। যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুণ, সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনা মুক্ত দেশ গঠনে দেশরত্ন শেখ হাসিনা সরকারকে সহযোগিতা করুণ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুদের জন্য এই খাদ্য সহায়তা সহায়তা পেয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা,উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় পরিবারের সদস্যরা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে