Breaking News
Home / Uncategorized / চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-রানিহাটীতে ১ হাজার ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে র্র্যাব

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-রানিহাটীতে ১ হাজার ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে র্র্যাব

বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজারে ১ হাজার পিস ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি চৌকস দল। সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে রানিহাটী বাজারের আশা ফার্মেসির সামনে একটি সাদা রংয়ের (ঢাকা মেট্রো গ-১১-০৮৩২) প্রাইভেট কারের ভিতর রক্ষিত অবস্থায় ১ হাজার পিস ফেন্সিডিল সহ ঐ ২ জনকে আটক করে। আটককৃত ২ জন রাজশাহীর মাসুম ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার ডলার বাবু।

্যাবের ৫ ( সিপিসি-১) ক্যাম্প কমান্ডার মেজর সাকিব জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটী বাজারে ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক করা হয়। আটক করার সময় মাসুম অসুস্থ হয়ে গেলে তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । মাদকদ্রব্য আইনে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!