Breaking News
Home / জাতীয় / কবি হাবীবুল্লাহ সিরাজীর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে- রওশন এরশাদ এমপি।।

কবি হাবীবুল্লাহ সিরাজীর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে- রওশন এরশাদ এমপি।।

কবি হাবীবুল্লাহ সিরাজীর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে- রওশন এরশাদ এমপি।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
একুশে পদকপ্রাপ্ত বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মঙ্গলবার (২৫মে)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিবমো: মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,পেশাগত জীবনে প্রকৌশলী হাবীবুল্লাহ সিরাজী লেখালেখিতে সক্রিয় ছিলেন।একাধারে কবিতা,উপন্যাস, শিশুসাহিত্য লিখেছেন গুণী এ লেখক।ষাট দশকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হাবীবুল্লাহ সিরাজী ভাষা ও চিন্তায় নিজস্ব কাব্যধারা তৈরি করেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশের সংগ্রামশীল ইতিহাস ও মানুষ, মহান মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে হাবীবুল্লাহ সিরাজী তুলে ধরেছেন তার চিন্তা ও কর্মে।বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে কবি হাবীবুল্লাহ সিরাজীর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!