বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ষাঁড়ের গুঁতোয় আহত হয়ে চন্দু মিয়া (৫০) নামের এক কৃষক এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষ মারা গেছেন।
এঘটনাটি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে পালরা গ্রামে ঘটেছে। নিহত চন্দু মিয়া পালরা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
নিহত চন্দু মিয়ার নামাজে জানাযা শেষে আজ সোমবার পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
সুত্র জানায়, গত ১৬ মে পালরা গ্রামের নিহত চন্দু মিয়াকে একই বাড়ির আবু সাদেকের ষাঁড় গরু গুঁতোয় প্রচণ্ড আহত হয়। ওইদিন স্থানীয়া চন্দু মিয়াকে প্রথমে কেন্দুয়া হাসপাতাল নিয়ে যান পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ মে) রাতে তার মৃত্যু হয়।
সোমবার বেলা ১১টার দিকে মহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রীসহ ২ ছেলে ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ নেমে এসেছে।
কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু কেউ আমাদের জানায়নি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে