Breaking News
Home / বাংলাদেশ / ময়মনসিংহ বিভাগ / সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেপ্তা‌রের প্রতিবাদে শেরপু‌রে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেপ্তা‌রের প্রতিবাদে শেরপু‌রে মানববন্ধন

বিশেষ প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (১৯ মে) দুপু‌র ১২ টায় শেরপুর প্রেসক্লাবের আ‌য়োজ‌নে ক্লা‌বের সাম‌নে ঘন্টাব্যা‌পি এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণ ক‌রেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় সাংবাদি সংস্থার সভাপতি জিএইচ হান্নান, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক মোহাম্মদ আল হেলাল, মানবাধিকার সংগঠন আমাদের আইন শেরপুর শাখার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান খান, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সভাপতি সোহেল রানা, শেরপুর ইয়ং রিপোর্টারস ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, বিডিক্লিন শেরপুর, আজকের তারুণ্যসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, সি‌নিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আ‌ন্দোলনের হুশিয়ারি দেয়া হবে। এছাড়া রো‌জিনাকে যারা হেনস্তা ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ক‌রেন বক্তারা

About Mizanur Rahman

Check Also

ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন পরিষদের নতুন ভবনের উদ্ভোধন করলেন এমপি মাদানী।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহের ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!