Breaking News
Home / Uncategorized / চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটের বহরমে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাটের বহরমে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মে) বিকেলে রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট- বহরমের ঘোষ পাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই গৃহবধূ আজহারুল ইসলামের কন্যা আমেনা বেগম (২৫)।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ওই মৃত গৃহবধূ তার পিতার বাড়িতে আত্মহত্যা করে। বাড়ির সকলের আড়ালে নিজ ঘরের তীরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরোও জানান, ওই গৃহবধূ দীর্ঘদিন থেকে পেটের অসুখে ভূগছিলো। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!