Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদরে প্রধানমন্ত্রীর দেয়া ঘরপ্রাপ্তদের খোজ নিলেন ডিডিএলজি,উপজেলা চেয়ারম্যান, ইউএনও।।

ময়মনসিংহ সদরে প্রধানমন্ত্রীর দেয়া ঘরপ্রাপ্তদের খোজ নিলেন ডিডিএলজি,উপজেলা চেয়ারম্যান, ইউএনও।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।

আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের সদরে উপজেলার গৃহহীন গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ড.একেএম গালিভ খান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

শনিবার (২২শে মে)সদর উপজেলার চরকালীবাড়ি, রয়ড়া ও বেলতলীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে গৃহহীনদের জন্য উপহার ঘর (২ শতক জমিসহ) নির্মাণ ( ২য় পর্যায়) তদারকি এবং উপকারভোগীদের খোঁজখবর নেয়ার জন্য (১ম পর্যায়) পরিদর্শন করেন ডিডিএলজি ড.একেএম গালিভ খান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এসময় স্ব-স্ব এলাকার ভূমি সহকারী কর্মকর্তারাও সাথে ছিলেন। এসময় নির্ধারিত সময়ে কাজ শেষ করতেও সংশ্লিষ্ট সকলকে আহবান জানান স্থানীয় সরকারের উপপরিচালক ড.গালিভ খান।

ময়মনসিংহের সদর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের কাজ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির সমন্বয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, দুর্যোগ পুনর্বাসন ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তর থেকে ২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার পৌর সদর সহ
১১টি ইউনিয়নে প্রথম পর্যায়ে ২৫০” শ”টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য সরকার প্রদত্ত নকশা অনুযায়ী পরিবেশ বান্ধব ইট ও উন্নতমানের সামগ্রী দিয়ে সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরেই পানি ও বিদ্যুৎতের ব্যবস্থা চালু করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৭৫টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

কিছু উপকারভোগীর ঘরে পানিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় উপকারভোগী পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এছাড়াও উপকারভোগীদের সাথে মতবিনিময় করে তাদের সকল কথা শুনেন স্থানীয় সরকার উপপরিচালক (ডিডিএলজি) ড.এ কে এম খালিভ খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!