Breaking News
Home / জাতীয় / ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ঘরপ্রাপ্তদের খোজ নিলেন এডিএম আয়েশা হক ।

ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ঘরপ্রাপ্তদের খোজ নিলেন এডিএম আয়েশা হক ।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক।
শনিবার (২২ মে) উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক কে সাথে নিয়ে উপজেলার বাকতা ইউনিয়নের ভূমি অফিসের অধীনে কালনাজানী মৌজায় মজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ২৬ টি পরিবারে মাঝে বরাদ্দকৃত হাফ বিল্ডিং ঘর সহ দুইশতাংশ ভূমি প্রদানের জন্য সরে জমিনে ঘরের কাজ তদারকির পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , উপজেলা সমবায়, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দারিদ্র বিমোচন অফিসের কর্মকর্তাসহ স্হানীয় চেয়ারম্যান মাখন স্হানীয় ইউ,পি, মেম্বার পুরুষ ও মহিলা উভয়ে উপস্হিত ছিলেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ঘর প্রাপ্তদের খোজ খবর নেন এবং তাদের সাথে মতবিনিময় কালে বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন এবং দিক নির্দেশনামোলক বক্তব্য উপস্হাপনের পর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আয়েশা হক,উপযুক্ত স্হান নির্বাচন করায় সহকারী কমিশনার (ভূমি), ও স্হানীয় ভূমি অফিসে কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন শাহীর ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জানান।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর সাথে ঘর প্রাপ্ত অসহায় ভূমিহীনরা সরাসরি তাদের সমস্যার কথা বলতে পেরে আনন্দে আপ্লূত হয়ে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!