Breaking News
Home / বাংলাদেশ / রাজশাহী বিভাগ / চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম বাজারজাতকরনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম বাজারজাতকরনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে ঐতিহাসিক রাজারবাগানে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম বাজারজাতকরনের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এর উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, প্রশাসনের কর্মকর্তা ও আম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তবে এবার চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রভাব হঠাৎ করে বেড়ে যাওয়ায় আম বাজারজাতকরণ নিয়ে শঙ্কায় রয়েছেব কৃষকরা। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় কানসাট আমবাজারসহ বিভিন্ন আম বাজারগুলো স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা, হাত ধোঁয়ার ব্যাবস্থা এবং হোটেলগুলো বাইরের আম ব্যবসায়ীদের থাকার উপযোগী করা জরুরি বলে মনে করেন আম ব্যবসায়ীরা।

এদিকে কানসাটের আমের আড়ৎগুলোতে শুরু হয়েছে মেরামতের কাজ। বাজার ঘুরে দেখা যায় কয়েকজন আম আড়ৎদার তাদের আড়ৎগুলো সংষ্কার করে ধোঁয়া মোছার কাজ করছেন। কানসাট আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু বলেন, ‘আমরা আমাদের সমিতির পক্ষ থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও প্যাকেটজাত করার ঘোষণা দিয়েছি। প্রতিটি আড়তের প্রবেশ মুখে বসানো হচ্ছে হাত ধোয়ার মেশিন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘সারাদেশে ফরমালিনমুক্ত আম সরবরাহ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা থেকে মুক্ত থাকতে শ্রমিকসহ আমের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক, পিপিই ও হ্যান্ড গ্রোলভস সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা আম ব্যাপারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। তাদের জন্য কানসাট এবং শিবগঞ্জ বাজারে একাধিক আবাসিক হোটেলের ব্যবস্থা করা হয়েছে। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনিকভাবে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোতে শুধু কানসাট বাজারে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার আম বেচা-কেনা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা দক্ষিন নামোটোলা গ্রামের আঃ আলিম (৩৫) নামে এক যুবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!