Breaking News
Home / বাংলাদেশ / সুখী-সমৃদ্ধ দেশ গড়তেই সরকার গৃহ ও ভূমিহীনদের প্রতি দৃষ্টি দিয়েছেন। ময়মনসিংহে এডিএম আয়েশা হক।।

সুখী-সমৃদ্ধ দেশ গড়তেই সরকার গৃহ ও ভূমিহীনদের প্রতি দৃষ্টি দিয়েছেন। ময়মনসিংহে এডিএম আয়েশা হক।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার “এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গৃহহীন গরীব হত-দরিদ্র অসহায়দের জন্য বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘর পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

শুক্রবার (২১শে মে)সকালে মুক্তাগাছা উপজেলার তারাটি ও কুমারগাতা ইউনিয়ন এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব বর্ষে গৃহহীনদের জন্য উপহার ঘর (২ শতক জমিসহ) নির্মাণ ( ২য় পর্যায়) তদারকি এবং উপকারভোগীদের খোঁজখবর নেয়ার জন্য (১ম পর্যায়) পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আয়েশা হক স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক কে সাথে নিয়ে তিনি উপজেলার তারাটি ও কুমারগাতা ইউনিয়নের
গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন।

এসময় তিনি- ঘরে বসবাসকারী অস্বচ্ছল ভূমিহীনদের খোজ খবর নেন এবং তাদের সাথে কোশল বিনিময় করেন। তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন তারই কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই এদেশে তিনি ধনী ও গরীবের মাঝে ভেদাভেদ রাখতে চান না বলে ধনী-গরীবের ভেদাভেদ নিরসনের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতেই গৃহহীন ও ভূমিহীনদের প্রতি দৃষ্টি দিয়েছেন। উনি চাচ্ছেন যেন বাংলাদেশে কেউ গৃহহীন না থাকে। আমি বা আপনি নই, গরীব আশ্রয়হীন, ভূমিহীনরা উন্নত হলেই দেশ উন্নত হবে। তাই এই কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে।

উল্লেখ্য তারাটি ইউনিয়ন এ ১ম পর্যায়ে ১০ টি ঘর করা হয়েছে এবং কুবলিয়ত (দলিল), নামজারি করে দখল দেয়া হয়েছে। এবং উপকারভোগীগণ পরিবার নিয়ে অবস্থান করছেন। ২য় পর্যায়ের ১৭ টি ঘর এবং বিভাগীয় কমিশনার ময়মনসিংহ স্যার কর্তৃক প্রদত্ত ১টি মোট ১৮ টি ঘর নির্মান কাজ চলমান রয়েছে। এই ইউনিয়নে ১ম পর্যায়ে নির্মিত ১১ টি ঘরে উপকারভোগীরা পরিবারসহ বসবাস করছেন। ২য় পর্যায়ে আরো ১০ টি এবং উপজেলা পরিষদ হতে ০১ টি মোট ১১ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে-২য় পর্যায়ের ঘর সমূহের জন্য উপকারভোগী বাছা করা হয়েছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক,সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানা সহ মুক্তাগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মতস কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমন্বয়ক আমার বাড়ি আমার খামার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণও উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মাঠে
আশ্রয়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হলে সেখানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। একই সাথে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাগণ উপকারভোগীদের সাথে মমতবিনিময় করেন এবং সরকার প্রদত্ত সকল সুবিধাদি এই ২ ইউনিয়ন এর ৫০ জনসহ অন্যান্য আশ্রয়নের বাসিন্দাদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আগামী ২৭ মে থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিষয়ক প্রশিক্ষণ শুরু করবেন মর্মে জানান। তাছাড়া সমবায় ও যুব উন্নয়ন কর্মকর্তা তাদের নিয়ে পৃথক ২ টি সমিতি গঠন করে তাদের আত্বনির্ভরশীল হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ ঋণ ও অন্যান্য সহায়তা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করাসহ উপজেলা শিক্ষা অফিসার শত ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান এ ভর্তি নিশ্চিত করার নিমিত্তে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষককে নির্দেশনা দেন তিনি।

ভূমিহীন গৃহহীন এই মানুষগুলো দিনের পরিশ্রম শেষে মাথাগুজায় ঠাই হিসাবে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তাদের অন্তর থেকে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!