Breaking News
Home / Uncategorized / সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবীতে বিএমএসএফ এর সমাবেশ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবীতে বিএমএসএফ এর সমাবেশ

  1. আরিফ রববানী,ময়মনসিংহ
    সাংবাদিক রোজিনা ইসলামকে অবৈধ ভাবে আটকে রেখে আমলা কর্তৃক মানষিক ও শারিরীক ভাবে নির্যাতনকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তিসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহে সর্বস্থরের সাংবাদিকদের অংশ গ্রহনে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপি এ সমাবেশ ময়মনসিংহে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য সংগঠনগুলোর নেতৃবৃন্দও অংশ নেয়। এতে স্থানীয় এনপিএস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক বদরুল আমীন, এশিয়া টিভি’র এম হোসেন বিনয়, বাংলার চাষী, সাইফুল ইসলাম দৈনিক ঢাকার ডাক, সুমন চন্দ্র ঘোষ দৈনিক তথ্য প্রতিদিন, আবুল হোসেন পাশা দৈনিক জনতার কন্ঠস্বর, আরিফ রববানী বার্তা সম্পাদক সাপ্তাহিক আবির, আসাদুজ্জামান পাইলট জয়যাত্রা টেলিভিশন,নাজমুস সাকিব সাপ্তাহিক আলাপসিং,সারোয়ার জাহান জুয়েল দৈনিক মুক্ত খবর,জাহাঙ্গীর হোসেন জয়বাংলা,মফিদুল ইসলাম লাভলু , আজকের বসুন্ধরা, সেলিম আকন্দ, এনপিএস এর রবীন বরকুল্লাহ, লিটন দাস, এটিএম মাহবুবুল আলম, আমিরুল ইসলাম হীরা দৈনিক সরেজমিন বার্তা, নজরুল ইসলাম দৈনিক আলোকিত সকাল, জহর লাল দে সাপ্তাহিক সোনালী শীষ, মারফুয়া আক্তার মোনালিসা, আজকের খবর, তাসলিমা আকতার রত্না, দৈনিক বিশ্বমানচিত্র,আতাউর রহমান বাবুল দৈনিক সবুজ, এনামুল হক ছোটন দৈনিক ময়মনসিংহ প্রতিদিন, কামরুল হাসান, নূরুন্নাহার, হুমায়ন কবির মুভিবাংলা,
    নুরুন্নাহার মুক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।
    সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকল সাংবাদিকদের গণস্বাক্ষর কর্মসূচিও সফল ভাবে অনুষ্ঠিত হয়, উপস্থিত সাংবাদিকদের স্বাক্ষর করতে দেখা যায়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!