Breaking News
Home / Uncategorized / সাংবাদিক রোজিনাকে হেনস্থা!!ময়মনসিংহে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনে নিন্দার ঝড়।।

সাংবাদিক রোজিনাকে হেনস্থা!!ময়মনসিংহে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনে নিন্দার ঝড়।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন-হেনস্থা করা ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

১৯ মে দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা- সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্তভাবে রোজিনা ইসলামের সম্মানজনক মুক্তির দাবী করেন এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ইমাজ উদ্দিন মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাবেক সহসভাপতি জিয়া উদ্দিন আহমেদ,সাবেক সাধারন সম্পাদক এইচ এম মোতালেব, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নিয়ামুল কবীর সজল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি আতাউল করিম খোকন, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লি: সভাপতি মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অমিত রায়, সাংবাদিক সাহিদুল আলম খসরু, হারুন অর রশিদ, আবু সালেহ মোহাম্মদ মুসা, হোসাইন শাহিদ, শরিফুজ্জামান টিটু,নজরুল ইসলাম, আনম ফারুক, আমিনুল ইসলাম প্রমুখ।

অপরদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন-হেনস্থা করা ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে পৃথক আরেকটি মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, মহানগর সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আলী ইঊসুফ প্রমুখ।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন উক্ত মানববন্ধনে অংশ নেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!