আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে অসুস্থ জেলা পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব বাবুল আহমেদ এর খোজ নিয়েছেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও কর্মীবান্ধব নেতা জননেতা জাহাঙ্গীর আহমেদ ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শরীফুল ইসলাম খোকন। আহত পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব বাবুল নেতাদের কাছে পেয়ে তাদের এমন মহানুভবতা ও মহৎ মনের উদারতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব বাবুলকে দেখতে তার বাসায় যান। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ বাদশা মিয়া, ময়মনসিংহ জেলা তরুণ পার্টির আহব্বায়ক মোঃ কাউছার আহমেদ,১নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ গোলাম কবীর রুবেল, মহানগর জাতীয় পার্টির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ হোসাইন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মানিক, মহানগর জাতীয় পার্টির সদস্য স্বপন মিয়া, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা মোঃ আজিমুদ্দিন সহ আরো অনেক নেত্রীবৃন্দ।
এসময় জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ ও সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শরীফুল ইসলাম খোকন পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব বাবুল এর শারিরিক ও মানসিক বিষয়ে কথা বলেন এবং বাবুল যেন দ্রুত সময়ের মাঝে সুস্থ হয়ে উঠেন সে জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন একই সাথে তাকে ধৈর্য্য ধরতে বলেন এবল আল্লাহ পাক যেন সকলকেই হেফাজত করেন এই কামনা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে