আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও হেরোইন উদ্ধার করে পুলিশ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করার পাশাপাশি রবিবার রাতে ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদক ও জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ কাজ করছে। এ লক্ষ্যে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার অভিযান পরিচালনা করে নগরীর বড় কালিবাড়ী থেকে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করে। জুয়াড়িরা হলো, দিলীপ সরকার, মোখলেছুর রহমান, হারাধন চন্দ্র বিশ্বাস, পুলক পাল, আবুল কালাম আজাদ ও বিপুল। এছাড়া ঐ দিনই গৌরীপুরে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কলতাপাড়া থেকে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম। অপরদিকে এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে নগরীর বলাশপুর থেকে ৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়।
এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী মোড় থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, নাঈম মন্ডল ও মোঃ রিফাত। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে