Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে দলীয় নেতা-কর্মীদের সাথে জাপা নেতা খোকনের ঈদ শুভেচ্ছা বিনিময়।।

ময়মনসিংহে দলীয় নেতা-কর্মীদের সাথে জাপা নেতা খোকনের ঈদ শুভেচ্ছা বিনিময়।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা জায়ীয় পার্টীর অর্থ সম্পাদক ও মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম খোকন বলেছেন-ঈদুল ফিতর আমাদেরকে আত্মশুদ্ধি ও আত্মসংযমের শিক্ষা দেয়। আমাদের চারপাশে অনেক অসহায় ও বিপন্ন মানুষ রয়েছে। তারা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সকলকে সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। তিনি বলেন- চলমান মহামারী করোনায় আমার প্রিয় নেত্রী জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ময়মনসিংহের অসহায় মানুষের পাশে দাড়িয়ে যে ভূমিকা রেখেছেন উনার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ অসচ্ছল ও অসহায় মানুষের সাহায্যে সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ আর আনন্দ। রবিবার (১৬মে) তিনি দলীয় নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব বলেন। এসময় তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী সংগঠনে পরিণত দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এসময় তিনি ময়মনসিংহ সদরের রহমত পুর, গনেশ রাম পুর, মাইজবাড়ি ও মনতলা এলাকার নেতা কর্মীদের খুজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সবুজ, শিক্ষা ও ছাত্র বিষায়ক সম্পাদক রুকুনুজ্জামান জুয়েল, তথ্য ও প্রযুক্তি বিষায়ক সময়াদক ফরিদ হোসেনসহ খাগডহর ইউনিয়ন এর ধর্ম বিষায়ক সম্পাদক মৌলানা মহিবুল্লাহ, খাগডহর ইউপির সাঃ সম্পাদক শহিদুল ইসলাম, মাইজবাড়ি ওয়ার্ডের সাধারন সম্পাদক মজিবুর রহমান মনির, গনেশ রাম পুর ওয়ার্ডের সভাপতি সারুয়ার হোসেন, মির্জাপুর ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন সহ বহু নেতা কর্মী উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!