ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ১৫ ( মে) শনিবার রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা SPAR এর ১৫ সদস্য বিশিষ্ট এই কার্য নির্বাহী কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়। কমিটিতে সকলের সম্মতিক্রমে সভাপতি কিবরিয়া ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত মেহেরাপ হোসেন সুমন কে সভাপতি, আব্দুল কাদের জোনাক কে সাধারন সম্পাদক এবং গোলাম মোস্তফা কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা SPAR এর সহ-সভাপতি মাইনূল ইসলাম শুভ জানান, SPAR একটি সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াইতে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে এটি একটি অরাজনৈতিক, অলাভজনক রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা ঝচঅজ । প্রতি বছর এলাকার গরীব ও দুস্থ পরিবারকে নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে আমরা। শীতকালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও গ্রামের গরীব মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা
(SPAR)।
রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (SPAR) এর নতুন ১৫ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকা: সভাপতি মেহেরাপ হোসেন সুমন, সহ-সভাপতি মাইনূল ইসলাম শুভ, অমিত হাসান বিজয়, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জোনাক, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক রাকিবুল হাসান, প্রচার ও প্রকাশক সম্পাদক রাকিবুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক এ.বি মতিন, শিক্ষা ও ক্রিয়া সম্পাদক আবু রায়হান, আইন বিষয়ক সম্পাদক দুলাল মিয়া ও কার্য নির্বাহী সদস্য: হোসেন আলী, মেহেদী হাসান খান , গোলাম সারোয়ার রাসেল, সুমন মিয়া, উমর ফারুক উজ্জল ১৫ মে ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রস্তাবিত এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে