Breaking News
Home / Uncategorized / মানবিক সহায়তার অর্থ দেশরত্ন শেখ হাসিনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।। গৌরীপুরে অধ্যাপক খোকা।।

মানবিক সহায়তার অর্থ দেশরত্ন শেখ হাসিনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।। গৌরীপুরে অধ্যাপক খোকা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র,গরীব হত-দরিদ্র অস্বচ্ছল জনগোষ্ঠী পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন
শেখ হাসিনার উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৪৫০টাকা করে এই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বুধবার (১২ মে) সকালে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা উক্ত বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন করেন।

চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা জানান- এবার ঈদে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভিজিএফ কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রকৃত গরীব অসহায়দের বাছাইয়ের মাধ্যমে চালের পরিবর্তে দরিদ্রদের মাঝে ৪৫০ টাকা করে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের প্রকৃত ৫ হাজার ৪ জন গরীব অসহায় এ অর্থ পাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব,মেম্বার ও ভাংনামারী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

এসময় আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা বলেন, জন্মলগ্ন থেকে আজ অবধি মানুষের পাশে থেকে আস্থা অর্জন করা একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। চলমান করোনা সংকটেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সারাদেশের অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনপ্রতিনিধি ও দলের নেতাকর্মীরা শুধু সুরক্ষা সামগ্রী নয়, নগদ অর্থ ও খাদ্য সহায়তা নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন-করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরে দরিদ্রদের সহায়তায় প্রধানমন্ত্রীর উপহারের এই বিশাল বাজেট সত্যিই মানবিকতার বিরাট পরিচয় মন্তব্য করে চেয়ারম্যান অধ্যাপক মফিজুন নূর খোকা দেশের সকল বিত্তবানদেরকেও সরকারের পাশাপাশি উপার্জনহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। করোনার এই দুর্যোগের মুহুর্তে স্বচ্ছতার সহিত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার এই উপহারের অর্থ পেয়ে খুশীতে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!