Breaking News
Home / Uncategorized / দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বৃহস্পতিবার (১৩ই মে)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মামুন হাসান প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদের দিনটি ধনী- গরীব,আশরাফ – আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়।এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসেনা, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,গত বছরের মতো এবারও ঈদ উৎসব উদযাপিত হতে যাচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারি আমাদের ঈদ আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। ঈদের আনন্দ কেবল একা ভোগের নয়, গরীব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়।এটিও ইসলামের শিক্ষা। বিরোধীদলীয় নেতা – করোনা মহামারির কারনে যারা বিপাকে পড়েছেন,তাদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা বলেন ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়।দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্হাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যানকর।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!