Breaking News
Home / Uncategorized / পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- শেখ মোঃ নয়ন মিয়া

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- শেখ মোঃ নয়ন মিয়া

 

দেশ বাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহের সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের ২বারে নির্বাচিত সফল মেম্বার এবং বাংলাদেশের আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ ভাবখালী ইউনিয়ন শাখার সভাপতি শেখ নয়ন মিয়া।
শুভেচ্ছা বার্তায় শেখ নয়ন মিয়া, করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।
রহমত মাগফেরাত ও নাজাতের একটি মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে এই খুশীর ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক খুশীর বার্তা। ঈদের খুশী ধনী গরীব সকলে মিলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই বয়ে আনুক অনাবিল শান্তি। তবে করোনা ভাইরাসের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ হবে ভিন্নভাবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে নিজ অবস্থান থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, রমজানের এই মাসে সকল মানুষের কল্যানে প্রতিটি মানুষের ঘরে ফিরে আসুক সুখ ও শান্তির ছোয়া৷ মহান আল্লাহ তায়ালা সকলের গূনাহ মাফ করে দ্বীনের রাস্তায় চলতে সাহায্য করুক৷
মানুষের মনে শান্তি নেই, বিরাজ করছে অশান্তি৷ ঈদ আনন্দ উদযাপনের পাশাপাশি করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে দূরত্ব বজায় রেখে চলাসহ বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে আহবান জানান তিনি। রমজানের এই পবিত্র মাসে সকল অশান্তির অবসান ঘটিয়ে পৃথিবী আবার শান্ত হয়ে সকলের মনে সুখ ফিরে আসবে এমনটাই আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন মেম্বার শেখ নয়ন মিয়া। একই সাথে তিনি উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে
সকল পেশার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান৷

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!