Breaking News
Home / Uncategorized / যে কোন দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা– আশরাফ হোসাইন।।

যে কোন দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা– আশরাফ হোসাইন।।

  1. যে কোন দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারন সম্পাদক তরুণ জনবান্ধব রাজনীতিবিদ আশরাফ হোসাইন বলেছেন-করোনার শুরু থেকে বর্তমান পর্যন্ত গরীব অসহায় ও কর্মহীন মানুষের পাশে কেবল মাত্র বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাই মানুষের পাশে দাঁড়িছেন। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১২ই মে) গরীব অসহায়দের মাঝে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার ঈদ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। তিনি বলেন- শুধু খাদ্য ও ঈদ সামগ্রী নয়, প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশে , বস্ত্র ও নগদ টাকা বিতরণ এমনকি কৃষকের ক্ষেতের ধান কেটে দিতেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাকী রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা ব্যস্ত রয়েছেন। এসময় তার সাথে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আশরাফ হোসাইন বলেন, শুধু করোনা নয়, আওয়ামী লীগ যে কোন দুর্যোগ-দুর্বিপাকে দেশের মানুষের পাশে থাকে। সরকারি দলে কিংবা বিরোধী থাকলেও আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। করোনার সময় প্রধানমন্ত্রীর নির্দেশে কেবল আওয়ামী লীগই মাঠে।

এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করছে উল্লেখ আশরাফ হোসাইন বলেন, চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবিলা করতে বাংলাদেশ সক্ষম হবে ইনশাআল্লাহ। যে কোন মুহুর্তেই সরকারি অনুদান সহ যাবতীয় কিছু প্রকৃত সুবিধা বঞ্চিতদের কাছে পৌছে দেওয়া হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করে তিনি আরো বলেন-এই মহামারি করোনা ভাইরাসের মধ্যেও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙন রোধ, অবকাঠামোসহ সব ক্ষেত্রে দেশ সমান তালে এগিয়ে যাচ্ছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করছে জানিয়ে এ ধারা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!