আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠী ম পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ময়মনসিংহের সাবেক আকুয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জাপা নেতা আবু মুসা সরকার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়মিত এসব অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন তিনি।
এ বিষয়ে জাপা নেতা আবু মুসা সরকার বলেন, করোনায় খেটে-খাওয়া মানুষের কষ্টের দিনে যুক্ত হয়েছে ঈদ। অনেকের পরিবারই আর্থিক অসচ্ছলতার কারনে ঈদের সামগ্রিক কিনতে পারছেনা।তাই, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে আমার সাধ্যানুযায়ী এলাকার অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন- আমি জাতীয় পার্টির একজন কর্মী,আমার দলের চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টি সারাজীবন সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণে লকডাউনে থাকা অসহায় দুস্থ মানুষের মাঝে সামান্য কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। আপনারা সকলে আসুন, করোনার সময় দেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়াই। এই ঈদে যে সমস্ত অসহায় পরিবার ঈদুল ফিতর উদযাপন করতে পারবে না তাদের জন্য আমার দুয়ার খোলা আছে। সকলে যে কোন সময় আমার কাছে আসবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরো বৃহত্তর পরিসরে অসহায় মানুষের পাশে থাকতে পারি।
তিনি আরও বলেন, এ মুহুর্তে সমাজের বিত্তবান শ্রেণির উচিৎ যার-যার সাধ্যমতো সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে