Breaking News
Home / Uncategorized / ৫০হাজার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী শরীফ।।

৫০হাজার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী শরীফ।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষকে ঈদ ও খাদ্য সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই অংশ হিসেবে ময়মনসিংহে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫০ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

বুধবার(১২ মে) নগরীর লেডিস্ ক্লাব মাঠে পাঁচ হাজার মানুষকে এবং ফুলপুর ও তারাকান্দা উপজেলার একটি পৌরসভাসহ ২০টি ইউনিয়নে প্রায় ৪৫ হাজার মানুষের শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এসময় জেলা প্রশাসক এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল উপস্থিত ছিলেন।

এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পবিত্র ঈদুল ফিতরের মানুষ যেন ঈদ সামগ্রীর অভাবে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এর অংশ হিসেবে ফুলপুর ও তারাকান্দা উপজেলার একটি পৌরসভাসহ ২০টি ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষের শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে পর্যায়ক্রমে আরো ঈদ সামগ্রী পৌছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেক মানুষকে খাদ্য উপহার দিচ্ছেন। যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুণ, সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনা মুক্ত দেশ গঠনে আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করুণ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের আগে এই সহায়তা পেয়ে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় পরিবারের সদস্যরা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!