Breaking News
Home / Uncategorized / অষ্টধারে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ বিতরণ

অষ্টধারে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ বিতরণ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা অষ্টধার ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। অষ্টধার ইউনিয়ন এলাকার এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে।

বুধবার সকাল ০৯টা থেকে দিনভর অষ্টধার ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৩৬১৯ জনকে ৪৫০ টাকা করে মোট ১৬,২৮,৫৫০(ষোল লক্ষ আটাশ হাজার পাঁচ শত) টাকা স্বচ্ছতার সাথে প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ তারেক হাসান।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ গোলাম মোস্তফা চয়ন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাঃ আশিক চৌধুরী ও মোঃ ইমরুল কায়েস, মোঃ ফজলুল হক- ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • এ সময় এই অসহায় মানুষেরা জানান- করোনার সময় আমাদের কোন কাজ নেই তাছাড়া বয়সও হয়েছে অনেক। এই টাকা দিয়ে চিনি সেমাই কিনে খাওয়ার সুবিধা পাবো। টাকা পেয়ে হাসি মুখে বলেন- ঈদ এসেছে কোন কাজ নেই। খুব কস্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হলো। শেখের বেটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দুর্দিনে আমাগর পাশে দাড়ানোর জন্য।প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাই করে যারা খুবই অসহায় তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ করেন চেয়ারম্যান তারেক হাসান মুক্তা।
    এসময় চেয়ারম্যান তারেক হাসান মুক্তা বলেন- করোনার মহামারীর কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে।দুর্যোগের এই মুহুর্তে ইউনিয়নের অসহায় মানুষগুলোকে ঈদের পুর্বে এই আর্থিক সহযোগিতা দিতে পেরে আমার কাছে ভালো লাগছে। তিনি বলেন-যে কোন দুর্যোগে ইউনিয়নবাসীর পাশে আগেও ছিলাম,ভবিষ্যতেও থাকতে চাই।সে লক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!