স্টাফ রিপোর্টের
ফুলবাড়িয়ায় উপজেলার বালিয়ান ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক সামাজিক বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি র সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি র সহ সাধারন সম্পাদক বারমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সার্বিক তত্বাবধানে ও সহযোগীতায় বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী খামার নামক এলাকায় জাতীয় পার্টিবও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে ইফতার পুর্ববর্তী সময়ে জাতীয় পার্টি ,র ইউনিয়ন শাখার আহ্বায়ক মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও ছাত্র সমাজ নেতা ইঞ্জিঃ সাদবিন রহমান আকাশের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া জাপা র সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বি এস সি। অভ্যাগত অতিথি হিসেবে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম মন্ডল,আরও বক্তব্য রাখেন নেতৃবৃন্দের মাঝে ইঞ্জিঃ আকাশ,রাজন, হারুন, আকরাম সরদার, ছাত্র সমাজ নেতা অলি, পলক মন্ডল,পবন মন্ডল,মোস্তফা মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে আলোচনার শেষ পর্যায়ে মাহফিজুর রহমান বাবুল সাহেবের স্ত্রী ফেরদৌসী রহমানের রোগমুক্তি কামনা করে ও করোনা মুক্তির লক্ষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ সিদ্দিকী।। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে