আরিফ রববানী ময়মনসিংহ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনার এই মহামারীতে অসহায় পড়া দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।
সোমবার (১০ মে) সকাল থেকে ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় সাড়ে ৪হাজার দুস্থ-অসহায় ও বিধবাদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি।
এসময় চেয়ারম্যান কদ্দুস মন্ডল বলেন, ‘ মানবিক উপহার হিসাবে এর আগে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদে কেউ যাতে নতুন জামা-কাপড় থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রতিবারের ন্যায় বিতরণ করেছে। এদিকে চেয়ারম্যান কদ্দুস মন্ডল মানবিক কাজের অংশ হিসাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সেজন্য অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন।
চেয়ারম্যান কদ্দুস মন্ডল বলেন, ‘ মঠবাড়ী ইউনিয়নের মানুষই আমার পরমাত্মীয়। তাই এই ঈদে ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সাথে দুস্থদের জন্যে কিছু উপহার দিচ্ছি। তিনি বলেন-ঈদ মানে আনন্দ,আর এই আনন্দ যেন মঠবাড়ী ইউনিয়নের প্রতিটি ঘরে-ঘরে থাকে আমার নেত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা সে জন্য বিভিন্নভাবে গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাড়িয়ে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শেখ হাসিনার নেতৃত্বে মঠবাড়ী ইউনিয়নবাসীর মুখে হাসি ফুটাতে শুধু প্রতি বছর ঈদেই নয় প্রতিটি মুহুর্তেই এমন করে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ইউনিয়নের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে