Breaking News
Home / Uncategorized / ফিলিস্তিনদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।।

ফিলিস্তিনদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।।

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গনে সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার(১বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব
মামুন হাসান প্রেরিত এক প্রতিবাদ বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন,গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ন এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।এমন হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!