Breaking News
Home / Uncategorized / যে কোন দুর্যোগেই মানবিকতার হাত বাড়িয়ে দেন শেখ হাসিনা-ময়মনসিংহে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ ।।

যে কোন দুর্যোগেই মানবিকতার হাত বাড়িয়ে দেন শেখ হাসিনা-ময়মনসিংহে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ ।।

 

আরিফ রববানী।।
ময়মনসিংহের ফুলপুর সংসদীয় আসনের বারবার নির্বাচিত সাবেক এমপি, মহান ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী ভাষা সৈনিক শামসুল হকের সুযোগ্য সন্তান, ফুলপর আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন,শুধু করোনা পরিস্থিতিতে নয়,দেশের দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবসময়ই এগিয়ে আসেন। করোনাকালেও শেখ হাসিনার মানবিকতা ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন-মানুষ যখনই দুর্যোগে পড়ে শেখ হাসিনা ততবারই তার মানবিক হাত বাড়িয়ে দেন।তিনি নলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই সর্বদায় দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন । অসহায় মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার কাজ করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত করার ধারা অব্যাহত রাখবে।

তিনি মঙ্গলবার (১১ মে) দুপুরে ময়মনসিংহে লেডিসক্লাব মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরনের পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ ।

এসময় প্রতিমন্ত্রী বলেন-মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে যখন উদ্বেগ-উৎকণ্ঠা, জীবন-জীবিকার অনিশ্চিত যাত্রায় বিশ্বজুড়ে সংকটময় পরিস্থিতি তখন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে প্রশংসনীয় সফল ও দৃঢ়চেতা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে মানুষের জীবন-জীবিকার চাকা সচল রাখতে একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এসময় তিনি মানবিক নেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য সর্বস্তরের জনতার কাছে দোয়া প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!