আরিফ রববানী ময়মনসিংহ।
।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে অতি দরিদ্র,গরীব হত-দরিদ্র অস্বচ্ছল জনগোষ্ঠী পরিবারের মাঝে বরাদ্ধকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে করোনায় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফের নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১০মে) সকালে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও চেয়ারম্যান হাফিজ উদ্দিন হাফিজ যৌথভাবে এই নগদ অর্থ সহায়তা বিতরণের উদ্বোধন করেন।
এসময় চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ এর কর্মসূচীর আওতায় নগদ অর্থ প্রদান কার্যক্রম আজ প্রথম দিনের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডের ৩ হাজার ৯৬৬ জনকে এ সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। দ্রুত সকল সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের এ টাকা বিতরণ করা হবে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তা সেলিম মোহাম্মদ আরিফুজ্জামান উক্ত বিতরন কর্মসূচির পরিদর্শন করেন।
এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান কাজল,ইউপি সচিব সালমা আক্তার, ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে