এম.এইচ.শান্ত-নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলার ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম আকন্দ সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকাবাসীর মধ্যে প্রচারনা ও ঈদের শুভেচ্ছা জানায়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন এবং দোয়া চেয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। বর্তমানে ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে নিযুক্ত আছেন।
এলাকাবাসীর দাবী মোঃ নজরুল ইসলাম আকন্দ বর্তমান জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সবসময় নিজেকে ব্যস্ত রেখেছেন। এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের উন্নয়ন, বয়স্কদের মধ্যে ভাতা প্রদান, কৃষি ভাতা প্রদানে উপযুক্তদের অগ্রাধিকার দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এলাকাবাসীর ছোট-বড় সকলের কাছে খুবই প্রিয় একজন মানুষ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে