আরিফ রববানী ময়মনসিংহ।।
দেশব্যাপী চলমান কঠোর লকডাউনে ময়ময়মনসিংহ সদরের ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার-সামগ্রী (ত্রাণ) বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ভাবখালী ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিসের সামনে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
এ সময় ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে অনেক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অসহায় জীবনযাপন করছে। তাদের বিষয়ে চিন্তা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন নিয়মিত গ্রামে-গঞ্জের অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে,সেই ধারাবাহিকতায় ভাবখালী ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে, তিনি বলেন- উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে তাদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরন করেন ইউএনও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের বিতরণ করা ওই ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল- দশ কেজি চাউল,এক কেজি পেঁয়াজ, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি মসুর ডাল,একটা সাবান ইত্যাদি।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে